০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে লিটন আহমেদ (৪০) নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সূত্রে জানা যায়,উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে উপজেলাধীন চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি ও কুতুবপুর ইউনিয়নের ধলিরকান্দি নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারা অনুযায়ী লিটন আহমেদকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনে বন্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৯:৪৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫