১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানালেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 229

সন্মানিত শিক্ষকদের ওপর সরকারের পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতিনির্ভর সংগঠন ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভল্যুশন (বিশ্ব ইনসানিয়াত বিপ্লব)-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আল্লামা ইমাম হায়াত বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা না করে তাদের ওপর যে বর্বর ও পৈশাচিক হামলা চালানো হয়েছে, তা বর্তমান ক্ষমতাসীন চক্রের স্বৈরাচারী ও মানবতাবিরোধী ফ্যাসিবাদী চরিত্রকেই প্রকাশ করে।

তিনি বলেন, “কোনো সভ্য সমাজে বা রাষ্ট্রে শিক্ষকদের অবমাননা করা হয় না। অথচ সীমাহীন দুর্নীতি ও হাজার কোটি টাকার লুটপাটে লিপ্ত শাসকগোষ্ঠী শিক্ষকদের সামান্য রুটি-রুজির দাবিকেও দমন করছে। এই বর্বর আচরণ দেশের ইতিমধ্যে ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে আরও গভীর সংকটে ঠেলে দেবে।”

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান হামলার নির্দেশদাতা ও সংশ্লিষ্টদের দ্রুত শাস্তির দাবি জানান এবং শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানালেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত

প্রকাশের সময় : ০২:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫